শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে

সজল-সারিকার ‘গেম অফ লাইফ’

নিউজ ডেস্ক :: হঠাৎ কুরিয়ারে প্লাটিনামের একটি আংটি আসলো শৈলীর নামে। অথচ আবির আর শৈলীর সংসার বেশ ভালো ভাবেই চলছিলো। এর মধ্যে আংটি নিয়ে শুরু হয় সংসারে সন্দেহ-অবিশ্বাস। কিন্তু আংটি কে পাঠিয়েছে এই রহস্য কেউই জানে না।

আবির মনে করে এটি শৈলির পুরনো প্রেমিক পাঠিয়েছে। অপরদিকে নিরব নামে এক অন্ধ মানুষ থাকে তাদের ওপরের তলায়। সেও সমাধান করার চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়। এদিকে শৈলি রাগ করে তার বোনের বাসায় চলে যায়। এভাবেই ‘গেম অফ লাইফ’ নাটকের গল্প এগিয়ে যায়।

শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী, সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমুখ।

নাটকটি সম্পর্কে নির্মাতা দীপু হাজরা বলেন, ‘গেম অফ লাইফ’ অনেক সুন্দর একটি গল্প। এটি মূলত প্রেমের গল্পনির্ভর নাটক। সজল, সারিকাসহ সবাই অসাধারণ অভিনয় করেছে। সম্প্রতি রাজধানীর আমিন বাজারে ‘গেম অফ লাইফ’-এর শুটিং শেষ হয়েছে। আশাকরি নাটকটি দর্শকদের হৃদয়ে নাড়া দেবে।’

নাটকটি প্রযোজনা করেছে জেড এস মাল্টিমিডিয়া। ঈদে নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: