শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে

আবারও দ্বৈত গানে চঞ্চল-শাওন

নিউজ ডেস্ক :: নন্দিত দুই অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। অভিনয়ের পাশাপাশি সঙ্গীতাঙ্গনেও তাদের জনপ্রিয়তা শীর্ষের কাতারে। এর আগে দু’জন এক সঙ্গে গান গেয়ে এসেছেন আলোচনায়। এবার আবারও দ্বৈত কণ্ঠে গাইলেন দুই তারকা। নতুন করে তাদের কণ্ঠে শোনা যাবে হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’।

আইপিডিসি আয়োজিত সংগীতা আসর ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের জন্য গানটি রেকর্ড করা হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন পার্থ বড়ূয়া। একই আয়োজনের প্রথম আসরে চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন গেয়েছিলেন ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি। এটি প্রকাশের পর দারুণ সাড়া ফেলেছিল শ্রোতার মাঝে। সেই সঙ্গে গানটি নিয়ে তর্ক-বিতর্কও হয়েছে অনেক।

এবারের গানটি নিয়েও আশাবাদী চঞ্চল চৌধুরী। এ নিয়ে তিনি বলেন, ‘আমি পেশাদার শিল্পী নই, ভালো লাগা থেকেই গান করি। ‘সর্বত মঙ্গল রাধে’ গানের পর ‘নিশা লাগিলোরে’ গানটি গাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, আমাদের ঐতিহ্য এবং শিকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া। এর বেশি প্রত্যাশা কখনোই ছিল না। এখন তাই গান শোনার পর শ্রোতা বিচার করবেন কেমন গেয়েছি।’

অপরদিকে, মেহের আফরোজ শাওন বলেন, ‘আইপিডিসি আমাদের লোকগান সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘আমাদের গান’ অনুষ্ঠানের জন্য নতুনভাবে হাছন রাজার ‘নিশা লাগিলোরে’ গানটি রেকর্ড করা হয়েছে। এর আগে শ্রোতারা নারী ও পুরুষ কণ্ঠে বিভিন্ন সময় গানটি শুনেছেন। এবার দ্বৈত কণ্ঠে শোনার সুযোগ পাবেন। পার্থ বড়ূয়ার ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজনের এই গানটি শ্রোতাকে মুগ্ধ করবে বলেই আমার ধারণা।’

আসছে ঈদে ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের আয়োজন আইপিডিসির নিজস্ব চ্যানেলে দর্শকরা এটি দেখতে পাবেন।
এসএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: