বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

শিরোনাম
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট

করোনার টিকা নিচ্ছেন শাবিপ্রবির আবাসিক শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের টিকা নিতে শুরু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক শিক্ষার্থীরা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পাঁচটি আবাসিক হলের এক হাজার ৯০ জন শিক্ষার্থীর প্রাথমিক নিবন্ধনের তালিকা প্রকাশ করে কর্তৃপক্ষ।

প্রকাশিত তালিকাভুক্ত শিক্ষার্থীদের যারা সরকার কর্তৃক নির্ধারিত সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারছেন, তারাই টিকা নেয়ার অনুমতি পাচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) নিজ এলাকায় টিকা গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মাস্টার্স ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের বাসিন্দা শাহ সুলতান রাসেল। তিনি সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে টিকার প্রথম ডোজ গ্রহণ করেন।

তিনি বলেন, করোনার টিকাগ্রহণের জন্য হল থেকে নোটিশ প্রদান করলে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করি। পরবর্তীতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণের তারিখ নিশ্চিত হই। সুনামগঞ্জ সদর হাসপাতালে আমার টিকা গ্রহণের কেন্দ্র ঠিক করে দেওয়া হয়।

অন্যদিকে আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদের টিকা নিতে প্রয়োজনীয় তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: