বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১৩ তম মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি :: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, দেশপ্রেম, কর্তব্যপরায়নতা ও মানুষের প্রতি মমত্ববোধের এক অনুপম দৃষ্টান্ত ছিলেন এডভোকেট মতিয়র রহমান তালুকদার। তিনি আমৃত্যু মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা, অসাম্প্রদায়িক সমাজ ও স্বদেশ প্রতিষ্ঠার সংগ্রাম করে গেছেন। সততা ও ন্যায়পরায়নতা থেকে কখনও বিচ্যুত হননি। তাই আজকের গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিতে মতিয়র রহমান তালুকদারকে শুধু স্মরণ নয়, অনুুসরণও করতে হবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১৩ তম মৃত্যু বার্ষিকীতে আজ সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে এ কথা বলেন।

এ উপলক্ষে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, কোরআনখানি, খাবার বিতরণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ‘র পিতা এড. মতিয়র রহমান তালুকদার ২০০৮ সালের ১৩ জুলাই মৃত্যুবরণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: