বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট

দাওরায়ে হাদিস পরীক্ষার ফল রোববার

নিউজ ডেস্ক :: ২০২১ সালের কওমী মাদরাসার দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষা ফল প্রকাশিত হবে (১৮ জুলাই) রোববার। শনিবার (১৭ জুলাই) কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশ হাইআতুল উলয়ার বাংলাদেশের অফিস সম্পাদক মু. অছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১৪৪২ হিজরি/২০২১ খ্রিষ্টাব্দের দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত হবে।

এর আগে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ১১ জুলাই ফল প্রকাশের তারিখ নির্ধারণ করেছিল। কিন্তু সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের কারণে ফল প্রকাশের তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৮ জুলাই নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

গত ৩ এপ্রিল থেকে সারাদেশে ২২২টি পরীক্ষা কেন্দ্রে অভিন্ন প্রশ্নপত্রে দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু হয়।‌‌ ১৩টি বিষয়ের পরীক্ষা শেষ হয় ৮ এপ্রিল। পরীক্ষা চলাকালীন সময়ে কঠোর বিধিনিষেধ থাকায় প্রতিদিন দুই শিফটে পরীক্ষা নেয় বোর্ড কর্তৃপক্ষ।

আল-হাইআতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া মাদরাসাগুলো সরকার স্বীকৃত ইসলামী শিক্ষাবোর্ড। সরকার ২০১৮ সালে ১১ এপ্রিল এই বোর্ডের অধীনে কওমি মাদরাসার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে (ইসলামী শিক্ষা ও আরবি) মাস্টার্সের সমমান মর্যাদা দেয়।

এমএন


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: