মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

শিরোনাম
২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গভীর রাতে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুকে গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী হুথিদের হামলা: সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য সুন্দরবনের ঢাংমারী খালে কুমিরের আক্রমণ দূরপাল্লার বাসে ৮, সিটিতে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতি সাগরে নিম্নচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্কতা সৌদি আরবকে ‘প্রতিরক্ষামূলক’ সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য, বলেছেন প্রধানমন্ত্রী বার্নহাম পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অচল, বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: গুতেরেস

সলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক ঠাকুরগাঁওয়ে ৪৪৮ পরিবারে খাদ্য বিতরণ

 ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ৪৪৮ পরিবারের মাঝে রমজান ও ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইসলামিক রিলিফ।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ঠাকুরগাঁও শাখার আয়োজনে বুধবার সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ খাদ্য বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

খাদ্য বিতরণ অনুষ্ঠানের প্রথম অধিবেশনের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ঠাকুরগাও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী।

এছাড়াও ইসলামিক রিলিফ বাংলাদেশ এর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কর্মসূচী কর্মকর্তা ও ইনচার্জ শাহজাহান সিরাজ, ও ফিল্ড কর্মকর্তা সামছুল হক। ২য় অধিবেশনে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন পুলিশ সুপার মো: মনিরুজ্জামান (পিপিএম)।

উল্লেখ্য, ইসলামিক রিলিফ বাংলাদেশ তাদের খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রতিটি ব্যাগে ১৮ কেজি চাল, ২ কেজি ডাল, ৩ কেজি ছোলা, ৩ কেজি চিনি, ২ লিটার ভোজ্য তেল বিতরণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: