শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে

রাজ-শিল্পার হাসিখুশি জীবন ধ্বংসের চেষ্টা চলছে: রাখি

নিউজ ডেস্ক :: রাজ কুন্দ্রাকে ‘ব্ল্যাকমেল’ করা হচ্ছে বলে জানালেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। একইসঙ্গে তার অভিযোগ, ‘‘হাসিখুশি পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে কয়েক জন। যারা শিল্পা শেঠির মতো ভাল মানুষের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন, তারা এ সব বন্ধ করুন।’’ কথা বলতে বলতে কেঁদে ফেললেন অভিনেত্রী।

পাপারাৎজিদের দৌলতে প্রায়শই রাখির ভিডিও দেখা যায় নেটমাধ্যমে। জিমে আসা, জিম থেকে বেরোনোর পথে মাঝে মধ্যেই পাপারাৎজিদের সঙ্গে আড্ডায় মাতেন রাখি। মঙ্গলবার সেই একই জায়গায় শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারি নিয়ে মুখ খুললেন তিনি।

তার কথায় জানা গেল, বিখ্যাত হিন্দি গান ‘টুক টুক দেখে’-তে নাচ করার সুযোগ তিনি পেয়েছিলেন শিল্পার সূত্রেই। তিনি তার কৃতজ্ঞতা জানালেন ভিডিয়োয়।

রাখি বললেন, ‘‘রাজ কুন্দ্রা এক জন সম্মানীয় ব্যক্তি। ব্যবসায়ী তিনি। আমি বিশ্বাস করি না, এমন কাজ তিনি করেছেন। আর শিল্পা শেঠির মতো মানুষ হয় না। তিনি যোগাসনের মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করেন। তার পরিবারে এমন ঘটনা ঘটেনি। কেউ ইচ্ছে করে তাদের ফাঁসানোর চেষ্টা করে চলেছে।’’

চোখে জল নিয়ে রাখি জানালেন, সদ্য করোনামুক্ত হয়েছেন রাজ। তাকে নিয়ে এই নোংরা খেলায় মাতা উচিত নয়। ‘‘এ সব শুনলে কান্না পেয়ে যায় আমার। এ সব মেনে নেব না। খুব আহত হয়েছি আমি’’, কথা বলতে বলতে গলা ভেঙে এল রাখির।

পর্ন ছবি বানানোর অভিযোগে সোমবার মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হন রাজ। তার বিরুদ্ধে অভিযোগ, পর্ন বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন মুঠোফোনে। প্রশাসন আরও জানিয়েছে, ঘটনার মূল ষড়যন্ত্রকারীও রাজ। সে সম্পর্কে যথেষ্ট তথ্য-প্রমাণ হাতে রয়েছে মু্ম্বাই পুলিশের।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: