শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে

তল্লাশি চালাতে এবার পুলিশ শিল্পার বাড়িতে

নিউজ ডেস্ক :: পর্নোগ্রাফি মামলায় এবার তল্লাশি চালাতে শিল্পা শেঠির বাড়িতে পৌঁছলো মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। জানা যাচ্ছে, এই মামলায় শিল্পা ও রাজের জুহুর বাড়িতে তল্লাশি চালাবেন তদন্তকারী কর্মকর্তারা।

এদিকে শুক্রবারই শোনা গিয়েছিল পর্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শিল্পাকে ক্রাইম ব্রাঞ্চের তরফে তলব করা হতে পারে। জানা যাচ্ছে, শিল্পা শেঠি ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর পদে ছিলেন, তবে ২০২০ সালে তিনি সেই পদ থেকে সরে যান। তবে শুধু শিল্পাই নন, রাজের কোম্পানির সমস্ত ডিরেক্টরকেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে এবং তাদের বয়ান রেকর্ড করা হবে বলে জানা যাচ্ছে।

ক্রাইম ব্রাঞ্চের এক কর্মকর্তা জানান, পর্নোগ্রাফি মামলায় ইতিমধ্যেই রাজ কুন্দ্রার কোম্পানির আইটি প্রধান ও হিসাব রক্ষকের বয়ান রেকর্ড করা হয়েছে।

জানা যাচ্ছে, ভিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর ছাড়াও শিল্পা তার স্বামী রাজ কুন্দ্রার জেএল স্ট্রিম অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ছিলেন। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘’আমাদের তদন্তে জেএল স্ট্রিম অ্যাপের ভূমিকাও সামনে এসেছে। সম্প্রতি আমরা রাজের দুই সংস্থার অফিসে অভিযান চালিয়েছি। বেশ কয়েকটি অপরাধমূলক প্রমাণ উদ্ধার করা হয়েছে।’

প্রসঙ্গত, শুক্রাবারই পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রার পুলিশ হেফাজতের মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়েছে আদালত।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: