শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু

ইমন-আইরিন নতুন সিনেমায়

নিউজ ডেস্ক :: নতুন একটি চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। সিনেমাটি ক্লাসিক গল্পে নির্মিত হবে। নাম ‘কাগজ দ্য পেপার’। চলচ্চিত্রটি একজন স্বনামধন্য লেখকের গল্প থেকেই তৈরি হচ্ছে। সিনেমাটি পরিচালনা করছেন জুলফিকার জাহেদী।

এক যুগের মাঝের সব ফিলোসফি এবং কিভাবে সেই ফিলোসফির মৃত্যু হয় সে গল্পই সিনেমাটিতে তুলে ধরা হবে। এমন ব্যতিক্রমী গল্প এবং চিত্রনাট্য তৈরি করেছেন নির্মাতা নিজেই। আন্তর্জাতিক ফেস্টিভালগুলোকে উদ্দেশ্য করে সিনেমাটি নির্মিত হচ্ছে।

সিনেমাটি প্রসঙ্গে ইমন-আইরিন বলেন, ‘এটি একটি ব্যতিক্রম এবং ভিন্ন ধারার গল্পের সিনেমা। বাংলাদেশের দর্শকরা এর আগে এমন গল্পের সিনেমা দেখেনি। গল্পটি আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে, আমরা আমাদের সমস্ত শিল্পীসত্তা দিয়ে কাজটি করব। ভিন্ন দুটি লুকে আমাদের পর্দায় দেখা যাবে। আশা করছি দর্শক ভালো একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে।’

নির্মাতা জুলফিকার জাহেদী বলেন, ‘ঈদের পরই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা ছিল। কিন্তু লকডাউনের কারণে এখন আর সেটি সম্ভব হচ্ছে না। এখন আমরা স্ক্রিপ্টে সব থেকে বেশি সময় দিচ্ছি। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই শুটিং শুরু করব।

এতে আরো অভিনয় অভিনয় করবেন শহীদুজ্জামান সেলিম, মাইমুনা ফেরদৌস মম, রিয়া বর্মন, রফিক, শিশির আহমেদ, যুবরাজ বিন আবিদ প্রমুখ।

এসি


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: