শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

পশুর নদীতে পর্যটকবাহী লঞ্চডুবি, কয়েকটি গ্রাম প্লাবিত

 মোংলা থেকে মোঃ নূর আলম : ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে মোংলার পশুর নদীতে একটি পর্যটকবাহী লঞ্চ ডুবে গেছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় ‌‌আম্পান এর প্রভাবে মোংলায় দশ গ্রাম প্লাবিত হয়ে চিংড়ি ঘের, ঘর-বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থরা জানান গতকাল বুধবার বিকেল থেকে সারারাত সাইক্লোন শেল্টারে তারা অবস্থান করে। সকাল বেলা বাড়ীতে এসে দ্যাখে জোয়ারের পানিতে ঘর-বাড়ীসহ মালামাল ভেসে গেছে এবং প্রবল ঝড়ে অনেকের ঘর-বাড়ী সম্পূর্ণ রুপে বিধ্বস্ত হয়েছে। এছাড়া সুন্দরবনের অভ্যন্তরেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

মোংলা উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত মান্নান জানান ঘূর্ণিঝড় আম্পান এর প্রভাবে জ্বলোচ্ছাসে পশুর নদীর তীরবর্তী গ্রামসহ মোংলা উপজেলায় সবমিলিয়ে সহস্রাধিক ঘরবাড়ী সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে। ইটের সোলিং রাস্তাও অনেক জায়গায় ক্ষতিগ্রস্থ হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুর রহমান বলেন চিংড়ি অধ্যুষিত মোংলা দুই সহস্রাধিক চিংড়ি ঘের সম্পূর্ণ ভেসে গেছে। এর ফলে চিংড়ি চাষীরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। অন্যদিকে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা জানান সুন্দরবনের অভ্যন্তরে বেশ কয়েক জায়গায় বন বিভাগের জেটি এবং ঘর-বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে।

সুন্দরবনের ভেতরে মিষ্টি পানির পুকুর প্লাবিত হয়েছে। এছাড়া বনপ্রহরীদের জব্দকৃত কাঠ জোয়ারের তেড়ে ভেসে গেছে। অল্প কিছু বৃক্ষরাজির ক্ষতি হয়েছে। তবে বন্যপ্রাণীর ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে মোংলায় প্রাণহানীর কোন সংবাদ পাওয়া যায়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: