শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
রাজধানীতে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫২ জনসহ গ্রেপ্তার ৫৫০ প্রধানমন্ত্রীর সঙ্গে জোটগতভাবে বসতে চায় বিরোধী দল, সরকারও ইতিবাচক বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ বছরে সাত থেকে আট কোটি টাকার মাছের কারবার হয় এই বিলে, যেতে পারেন তাজা মাছ কিনতে ভারত শেখ হাসিনাকে প্রত্যপর্ণ না করলে আন্তর্জাতিক আদালতে যাবে বাংলাদেশ: স্পিকার জাহাঙ্গীরনগরে অতিথি পাখির মেলা ময়মনসিংহে ছয় গ্রামে মাঠের পর মাঠ লেবুর বাগান, প্রতিদিন বিক্রি অন্তত ২৫ লাখ টাকা কুলাউড়ায় গৃহবধূর একসঙ্গে চার কন্যাসন্তান প্রসব রাজধানীতে সকালে তাপমাত্রা কতটা বাড়ল, আজ কি কমবে সরকারি কর্মচারীরা কি জনগণের প্রভু

সোনু নিগমের নিমন্ত্রণে নৈশভোজে সৃজিত-মিথিলা

নিউজ ডেস্ক :: বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা এই মুহূর্তে রয়েছেন ভারতে স্বামী সৃজিত মুখাজীর্র সঙ্গে। স্বামীর সঙ্গে তিনি যে দারুণ সময় পার করছেন তা জানিয়ে মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করছেন। সম্প্রতি সৃজিত- মিথিলা দম্পতি নৈশভোজ সারলেন ভারতের বিখ্যাত গায়ক সোনু নিগমের বাড়িতে। রোববার টুইটারে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন সৃজিত। খবর জি নিউজের

সোনু-মধুরিমা দম্পতির সঙ্গে নৈশভোজ সারার কথা জানিয়ে সৃজিত লিখেছেন, সোনু নিগমের সঙ্গে আড্ডা, গান আর সুস্বাদু নৈশভোজ। সেই সঙ্গে সোনু-মধুরিমা, সৃজিত-মিথিলা দম্পতির একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

সৃজিতের স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার বরাত দিয়ে জি নিউজ জানিয়েছে, সৃজিত-মিথিলা মুম্বাইতে আছেন। শনিবার নৈশভোজে সোনু নিগমের বাড়িতে তাদের নিমন্ত্রণ ছিল। গান আর আড্ডায় খুব ভালো সময় কেটেছে তাদের।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা গেছে, সৃজিতের নির্মিত বেশ কয়েকটি ছবিতে সোনু নিগম গান গেয়েছেন। শেষ ছবি ‘গুমনামী’ তেও সোনু গান গেয়েছেন। একসঙ্গে কাজের সুবাদেই সৃজিত-সোনুর বন্ধুত্ব রয়েছে। সোনুর বাড়িতে তারা পুরোপুরি পারিবারিক আড্ডাই দিয়েছেন।

বাংলা ছবির সফল পরিচালক সৃজিত মূখার্জী এবার হিন্দি ছবি পরিচালনা শুরু করেছেন। ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘সাবাশ মিঠু’ ছবিটির পরিচালনা করছেন তিনি। এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় দেখা যাবে তাপসী পান্নুকে। সেই ছবির কাজেইএই মুহূর্তে সৃজিত মুম্বাইতে রয়েছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মিথিলাও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: