শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীতে নতুন ৪১ জনের করোনা শনাক্ত, সিভিল সার্জন অফিস লকডাউন

 নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে সিভিল সার্জন কার্যালয়ের ৬ কর্মচারীসহ নতুন করে ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৭৫ জন।

যার মধ্যে জেলা সিভিল সার্জন অফিসের ৬ কর্মচারী থাকায় নোয়াখালী সিভিল সার্জন অফিস লকডাউন করা হয়েছে। তবে অফিসের সকল দাপ্তরিক কার্যক্রম বাসা থেকে চলবে বলে শুক্রবার (২২ মে) সকাল ১১টায় দিকে বিষয়টি মুঠোফোনে জানান জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান।

তিনি বলেন, গত ২০ ও ২১ মে তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়। পরে ২০ মে রাতে তাদের রিপোর্ট আসলে তাতে করোনা পজিটিভ আসে।

আক্রান্তদের মধ্যে জেলা সিভিল সার্জন অফিসের ৬ কর্মচারীসহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ রয়েছেন।

তাদের মধ্যে ১৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনাভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। ২২৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। বয়স্ক ১ ব্যক্তিকে ঢাকায় চিকিৎসা জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া প্রায় সবাই জ্বর ও কাশিতে ভুগছিল। এমন খবরের ভিত্তিতে তাদের বাড়িতে স্বাস্থ্য কর্মী পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছিল। সে নমুনায় তাদের করোনা পজিটিভ আসে।

নোয়াখালীর ২৭৫ জন করোনা আক্রাস্তে সংখ্যা উপজেলা ভিত্তিক বেগমগঞ্জে উপজেলায় সর্বোচ্চ- ১৩৬ জন, সদরে ৩৭ জন, চাটখিলে ২১, সোনাইমুড়ীতে ১৫, কবিরহাটে ৩৭ জন, কোম্পানীগঞ্জে ৭ জন, সেনবাগে ৭ জন, হাতিয়া ৬ জন ও সুবর্ণচরে ৮ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: