বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার ১৮ বছর পর বাড়ি ফিরলেন বাদল ফরাজি, নিজ হাতে খাওয়ালেন মা ভাঙাচোরা ভ্যানের কষ্ট ঘুচল সহপাঠীদের ভালোবাসায় তাঁর সঙ্গে কোনো আলোচনা হবে না, আলোচনা হবে ভারতের সঙ্গে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট মির্জাপুরে দুই রাতে ১২ ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ আনন্দ-উল্লাসে মণিপুরিদের রাস উৎসব উদ্‌যাপন ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার বেরোবি সাংবাদিকদের নিয়ে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

মানুষের মাঝে শেখ কামাল বেঁচে থাকবেন অনন্তকাল : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

জামালপুর প্রতিনিধি :: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, শেখ কামাল ছিলেন নিখাদ দেশপ্রেমিক, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তিনি নিয়োজিত করেছিলেন। বেঁচে থাকলে সমাজ ও দেশকে অনেক কিছুই দিতে পারতেন। কিন্তু ৭৫’র ১৫ আগস্টর কালো রাতে ঘাতকের নির্মম বুলেট তাঁর সব প্রয়াস স্তদ্ধ করে দেয়।

তিনি বলেন, এ দেশের ক্রীড়াঙ্গনেও শেখ কামাল আধুনিকতার সূচনা করে গেছেন। এ দেশের মানুষের হৃদয়ে শেখ কামাল বেঁচে থাকবেন অনন্তকাল।

প্রতিমন্ত্রী আজ সকালে উপজেলা কমপ্লেক্সে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শহীদ শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে দরিদ্র ও অসচ্ছল মানুষের খাদ্য সামগ্রী, টিন ও নগদ অর্থ প্রদান এবং চাষীদের মধ্যে বীজ বিতরণ করা হয়।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: