বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট

সব স্কুল-কলেজে জাতীয় শোক দিবস পালনের নির্দেশ

নিউজ ডেস্ক :: আগামী ১৫ আগস্ট দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্তের আলোকে দিবসটি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশ জারি করা হয়।

এর আগে গত ২৫ জুলাই শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের প্রতি সম্মান জানাতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দৃশ্যমান স্থানে ১ আগস্ট থেকে ড্রপডাউন ব্যানার টানানোর নির্দেশ দিয়েছিল।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, স্থানীয় সরকার, শিক্ষা ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে ড্রপডাউন ব্যানার টানানোর সরকারি নির্দেশনা দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ড্রপডাউন ব্যানারটি ভবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মাপ অনুযায়ী ভবনের সামনে দৃশ্যমানভাবে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা এবং ওয়েবসাইটে দেওয়া ড্রপডাউন ব্যানারের নমুনার আলোকে প্রস্তুত করতে হবে।

আরকে//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: