বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম
জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধানমন্ত্রীর নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট

এইচএসসির অ্যাসাইনমেন্ট নিয়ে নতুন নির্দেশনা মাউশির

নিউজ ডেস্ক :: চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন মনিটরিং এর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ে শিক্ষার্থীদের প্রথম ধাপের অ্যাসাইনমেন্ট এর কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা তা মনিটরিং করা প্রয়োজন।

প্রথম ধাপের অ্যাসাইনমেন্টের মূল্যায়ন মনিটরিং করে ২৩ আগস্টের মধ্যে পাঠাতে হবে আঞ্চলিক পরিচালকদের কাছে। কীভাবে মূল্যায়ন জমা দিতে হবে, তার ছক প্রকাশ করেছে মাউশি।

মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশান উইং এর পরিচালক প্রফেসর মো. আমির হোসেন স্বাক্ষরিত নির্দেশনাটি শুক্রবার (৬ আগস্ট) ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব আঞ্চলিক পরিচালক তাদের নিজ নিজ অঞ্চলভুক্ত থানা বা উপজেলার সব সরকারি ও বেসরকারি কলেজের প্রথম দুই সপ্তাহের শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমাদানের মোট সংখ্যা উপজেলা ও জেলাভিত্তিক এবং নিজ অঞ্চলের তথ্য–সারসংক্ষেপ সংযুক্ত ছক অনুযায়ী প্রস্তুত করবেন। ২৩ আগস্টের মধ্য এসব তথ্য-উপাত্ত মনিটরিং অ্যান্ড ইভল্যুশন উইংয়ের ই-মেইলে (assignment.mew@gmail.com) পাঠাতে হবে।

বিজ্ঞপ্তির নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে এবং করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি কোনোভাবেই উপেক্ষা না করারও অনুরোধ করা হয়েছে।

জেএইচ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: