শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
বড়াইগ্রাম সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন

 মাহমুদুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার ৬নং ফলসী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে শুক্রবার ঝিনাইদহ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

হরিনাকুন্ডু উপজেলার ইউপি চেয়ারম্যানদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ৭নং রঘুনাথ পুর ইউনিয়নের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাসেল।

এসময় অন্য ৭টি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ফসলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফজলুর রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহর ও নি:শর্ত মুক্তি দাবি করেন।সাথে সাথে ঘুষ আদায়কারী উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) রওশন হাবিবের অপসারণ দাবি করেন।

চেয়ারম্যানের মুক্তি ও প্রকৌশলীর অপসারণ না হওয়া পর্যন্ত হরিনাকুন্ডু উপজেলার সকল প্রকার কর্মকান্ড থেকে বিরত থাকার ঘোষণা দেন চেয়ারম্যানবৃন্দ। এ প্রসঙ্গে হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ইউপি চেয়ারম্যানদের সাথে সংহতি প্রকাশ করে ফজলুর রহমান চেয়ারম্যানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার,নিঃশর্ত মুক্তিসহ উপজেলা প্রকৌশলীর অপসারণ দাবি করেন।

উল্লেখ যে গত ১৮ মে হরিনাকুন্ডু উপজেলা প্রকৌশলীকে লাঞ্ছিত করার মামলায় হরিনাকুন্ডু থানার পুলিশ ৬নং ফলসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান কে গ্রেফতার করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: