রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

টিকাবিরোধী প্রচারণা সরালো ফেসবুক

নিউজ ডেস্ক :: করোনভাইরাসের টিকা নিয়ে নেতিবাচক প্রচারণা করে এমন শতাধিক অ্যাকাউন্ট বন্ধ করেছে ফেসবুক। এক বিবৃতিতে ফেসবুক বলছে, এসব অ্যাকাউন্ট রাশিয়া থেকে চালানো হচ্ছিল। করোনার টিকা নিয়ে গুজব ছড়াচ্ছিল অ্যাকাউন্টগুলো। খবর বিবিসির

ভারত, লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে টিকা বিরোধী প্রচারণা চালানো হচ্ছিল এসব অ্যাকাউন্ট থেকে।

করোনার টিকার প্রতি জনসাধারণের আস্থা নষ্ট করার জন্য মিথ্যা দাবি ছড়ানোর লক্ষ্যে প্রভাবশালীদের নিয়োগের চেষ্টা করা হচ্ছিল।

ফেসবুক বলছে, রাশিয়া ভিত্তিক সংস্থা ‘অ্যাডনাউ’ এর সঙ্গে যুক্ত বিজ্ঞাপনী সংস্থা ‘ফাজ’ এই নেতিবাচক প্রচারণায় নেমেছে বলে প্রমাণ পাওয়া গেছে।

গত মাসে বিবিসির একটি ট্রেন্ডিং তদন্ত রিপোর্টে জানা যায়, আমেরিকান ফাইজার ভ্যাকসিনের সাথে সম্পর্কিত ঝুঁকি সম্পর্কে মিথ্যা দাবি ছড়ানোর জন্য কিছু ব্যক্তিকে অর্থের প্রস্তাব দিয়েছিল বিজ্ঞাপনী সংস্থা ‘ফাজ’।

ফেসবুকের মতে, পশ্চিমা টিকাগুলোর বিরুদ্ধে এটি ছিল দ্বিতীয় দফায় নেতিবাচক প্রচারণা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: