মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

সরিষাবাড়িতে ৫৮৩ মসজিদে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন তথ্য প্রতিমন্ত্রী

 হারুন আর রশীদ, সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরিষাবাড়ির ৫৮৩ মসজিদের ঈমাম, মুয়াজ্জিন ও খাদেমের হাতে ৫ হাজার টাকা করে ঈদ উপহার তুলে দিয়েছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী ) আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির দরুন এবার তারাবিতে মুসল্লির সংখ্যা কম থাকায় আর্থিক সংকটে আছেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা । এ বিষয়টি গভীর মমতা দিয়ে উপলব্ধি করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব মসজিদে এ উপহার পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগ সোনার হরফে লেখা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে করোনা ভাইরাস থেকে সুরক্ষা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: