বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

শিরোনাম
হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে: জামায়াত নেতা রেজাউল করিম সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ ৯৮৭ ছুঁয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, অর্ধেকই গোপালগঞ্জে বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল পঞ্চগড়ে বাড়ছে শীত, তাপমাত্রা ১৩.৫ আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার ১০ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু আজ, জেনে নিন সব তথ্য নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল

‘আশা করি এসএসসি-এইচএসসি পরীক্ষা নিতে পারবো’

নিউজ ডেস্ক :: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, পূর্ব ঘোষণা অনুসারে আগামী নভেম্বরে এসএসসি এবং ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এইচএসসি পরীক্ষা নেয়ার জন্য সকল প্রস্তুতি রয়েছে আমাদের। এজন্য সংক্ষিপ্ত সিলেবাসের ওপর বর্তমানে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। আশা করছি, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে উল্লেখিত সময়ে দুটি পরীক্ষা আমরা নিতে পারব।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে আসলে আগামী নভেম্বরে এসএসসি, ডিসেম্বরের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা নেয়া হবে। এই সময়ে যদি পরিস্থিতি অনুকূলে না আসে সেক্ষেত্রে গত বছরের মতো এবারও সাবজেক্ট ম্যাপিং করে শিক্ষার্থীদের ফলাফল দেয়া হবে। তবে এখনো আমরা পরীক্ষা নিয়েই ফলাফল দিতে চাই।

তিনি আরও বলেন, প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের যেন কোনো ঘাটতি না হয় সেজন্য শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস সেভাবেই সাজানো হয়েছে। আশা করি শিক্ষার্থীদের প্রস্তুতিতে কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় টিকা কার্যক্রম চলছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর দশ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এরপর ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরে দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা আগামী ৩১ আগস্ট পর্যন্ত করা হয়।

এসআর/এম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: