বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
কোটি মানুষের নির্ভরতার তিস্তাসহ ১৩ নদী শুকিয়ে মরা খাল এবার নতুন ভূমিকায় দেখা যাবে উইলিয়ামসনকে বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুনের খবর ‘অপপ্রচার’, দাবি এমপির এবার বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ জামায়াত আমিরকে নিয়ে মানহানিকর সংবাদ, তীব্র প্রতিবাদ পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম

বিধিনিষেধ উঠতেই মোবাইল ও ল্যাপটপ বিক্রির হিড়িক

নিউজ ডেস্ক :: করোনা সংক্রমণ কমাতের সরকারের ঘোষিত লকডাউনে দোকানপাট-শপিংমল বন্ধ থাকায় অনেকে মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটার কেনাকাটা ও মেরামত করতে পারেনি। কঠোর লকডাউন শিথিলে মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের দোকানে উপচেপড়া ভিড় লাগছে।

আগারগাঁও আইডিবি ভবনে নতুন ল্যাপটপ ও কম্পিউটার কিনতে এসেছেন অনেকে। আইডিবি ভবনের পাশপাশি রাজধানীর হাতিরপুলের মোতালেব প্লাজায় মোবাইল বিক্রয় ও মেরামতের এই মার্কটে শত শত ক্রেতা ছুটে আসছেন।

কোরবানির ঈদ সামনে রেখে কিছুদিন কঠোর লকডাউন শিথিল করলেও দোকানিরা ঠিকমত গ্রাহকদের সেবা দিতে পারেননি। গ্রাহকরাও এতোদিন দোকান খোলার অপেক্ষায় ছিলেন। পুরনো মোবাইল ও ল্যাপটপ মেরামতের সঙ্গে অনেকে নতুন মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটার কিনতে মার্কেটে এসেছেন। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা মার্কেটে আসছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সরেজমিন আগারগাঁও আইডিবি ভবন ও হাতিরপুলের মোতালেব প্লাজায় ঘুরে দেখা যায়, দোকানগুলোর বাইরে অসংখ্য মানুষের ভিড়। অধিকাংশই মোবাইল ও ল্যাপটপের বিভিন্ন সমস্যা নিয়ে এসেছেন। মোবাইল, ল্যাপটপ এবং কম্পিউটারের মেরামতের খরচ নিয়ে দর কষাকষির পর শুরু হচ্ছে মেরামত।

লালবাগ কেল্লা থেকে আইডিবি ভবনে ল্যাপটপ মেরামতের জন্য আসা সিরাজুল ইসলাম নামের এক যুবক বলেন, করোনায় কঠোর লকডাউনে ল্যাপটপের ডিসপ্লে নষ্ট হয়ে গেছে। মেরামতের জন্য এখানে নিয়ে এসেছেন। সাড়ে সাত হাজার টাকা চুক্তিতে ডিসপ্লে পরিবর্তন করে নিচ্ছেন। শুধু সিরাজুল ইসলাম নয়, এমন শতশত মানুষ মোবাইল, ল্যাপটপ ও কম্পিউটারের বিভিন্ন সমস্যা নিয়ে আসছে।

এফএ


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: