শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম
আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ৩০ আগস্ট ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ থেকে বৃত্তি ফাণ্ড গঠন বাংলাদেশের আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি অধিনায়ক ইতালিতে কনসার্ট ঘিরে বিতর্ক, যা বললেন জেমস’র ম্যানেজার মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন বান্দার সব দোয়াই কি আল্লাহ কবুল করেন? রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা ফারসি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

ডিপিএস এসটিএস স্কুলের অসাধারণ সাফল্য উদযাপন

নিউজ ডেস্ক :: সম্প্রতি, কেমব্রিজ ইন্টারন্যাশনাল- এর আইজিসিএসই/ও লেভেল (ক্লাস ১০) এবং ইন্টারন্যাশনাল এএস ও এ (যথাক্রমে ক্লাস ১১ ও ১২) লেভেল’র মে-জুন ২০২১ সেশনের বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ডিপিএস এসটিএস স্কুল (দিল্লি পাবলিক) ঢাকা থেকে মোট ৩৭২ জন শিক্ষার্থী মে-জুন ২০২১ সেশনের জন্য নিবন্ধন করেছে এবং অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ* ও এ গ্রেড অর্জনকারীদের শতাংশের বিচারে প্রতিষ্ঠানটির এ বছরের ফলাফল আগের বছরের তুলনায় ভালো হয়েছে।

সার্বিকভাবে শতভাগ পাসের হারসহ এ সেশনে ৩৭.৩৬ শতাংশ শিক্ষার্থী আইজিসিএসই পরীক্ষায় এ* গ্রেড অর্জন করেছে। আইজিসিএসই পরীক্ষায় শিক্ষার্থীদের এমন অসাধারণ সাফল্য উদযাপন করছে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা। আইজিসিএসই পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৭২ শতাংশ শিক্ষার্থী এ ও এ* গ্রেড অর্জন করেছে। এবারের সেশনে স্কুলটির আইজিসিএসই পরীক্ষায় গড় গ্রেড ‘এ’। এ ও এ* গ্রেড অর্জনকারীর সংখ্যার দিক থেকে এই বছর চমৎকার ফলাফল করেছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদেরকে তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ প্রদান করার ক্ষেত্রে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা প্রতিশ্রুতিবদ্ধ।

এ স্কুল থেকে ‘এ লেভেল’র পরীক্ষার্থীদের মধ্যে ৬৬ শতাংশ শিক্ষার্থী এ ও এ* পেয়েছে। ৫৫ শতাংশ শিক্ষার্থী এএস লেভেলে ‘এ’ গ্রেড অর্জন করে। আইজিসিএসই পরীক্ষায় নুমা-ই জান্নাত তার বেছে নেয়া নয়টি বিষয়ের মধ্যে নয়টিতেই এ* অর্জন করেছেন। জোশুয়া আতাউর ইব্রাহিম, আকিল রাফিদ, সামহাত সানিয়া রহমান ও শবকাদ আহমেদ আটটি বিষয়ে এ* পেয়েছেন। এএস লেভেল পরীক্ষায় আহনাফ আবদুল্লাহ ও আয়মান আলম যথাক্রমে পাঁচটি বিষয়ে এ গ্রেড পেয়েছেন। আরিয়ান বিন শাহরিয়ার, নাফিউর, রহমান আলমগীর ও তাহসিন কবির ইতুল ‘এ লেভেল’ পরীক্ষায় চারটি বিষয়ে এ* পেয়েছেন। ২৪ জন আইজিসিএসই শিক্ষার্থীকে তাদের ফলাফলের জন্য ডিপিএস এসটিএস বৃত্তি ২০২১ প্রদান করা হবে। পাশাপাশি, ৭ জন আইজিসিএসই পরীক্ষার্থী মর্যাদাপূর্ণ কেমব্রিজ আইসিই পুরস্কার অর্জন করেছেন।

ডিপিএস এসটিএস স্কুলের অধ্যক্ষ ড: শিবানন্দ সিএস বলেন, “এ বছর শিক্ষার্থীদের এমন কৃতিত্বে আমি অত্যন্ত আনন্দিত। বৈশ্বিক মহামারির এমন অনিশ্চিত সময়েও শিক্ষার্থীদের সাফল্যে সমর্থন ও উৎসাহ দেয়ার জন্য সকল শিক্ষক ও অভিভাবকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরীক্ষার ফলাফলে শিক্ষার্থীদের এমন সাফল্য আমাদের বিস্তৃত পরিসরের ও কার্যকরী অনলাইন শিক্ষা পদ্ধতির সাফল্যকে প্রতীয়মান করে। এমন অসাধারণ ফলাফলের জন্য সকল শিক্ষার্থীদের জানাই আন্তরিক অভিনন্দন। আমি আশা করছি তারা এ শিক্ষা প্রতিষ্ঠানে যা শিখেছে সেই একই নিষ্ঠা ও দৃঢ়তার সাথে তাদের পড়াশোনা চালিয়ে যাবে এবং প্রতিনিয়ত তাদের সাফল্য উদযাপন করবে।”

আরকে//


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: