মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

নোয়াখালীতে কর্মহীন ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার ও আর্থিক সহায়তা

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশসুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ড. বশির আহমেদ কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. বশির আহমেদের পক্ষ ঈদ উপহার, খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। আজ সকাল থেকে সদর উপজেলায় ভাটিরটেক চৌমুহনী এলাকায় ড. বশির আহমদ কলেজের মাঠে দুপুরে নোয়াখালীর সদর, সুবর্ণচর, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় করোনাভাইরাস সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন বিভিন্ন পেশার ৭০০ পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সকল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও কর্মচারীদের জন্য লক্ষাধিক টাকা নগদ প্রদান করা হয়। ড. বশির আহমেদর পক্ষ থেকে এ সকল খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তার ছোট ভাই নোয়াখালী জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. নাছির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন ড. বশির আহমেদ কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ নজরুল ইসলাম, ভাটিরটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজ বিল্লাহ ফরহাদ, ফরহাদ হোসাইন রাসেল ও স্থানীয় ব্যক্তিবর্গ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: