শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
সচিবের নাম-ছবি ব্যবহার করে টাকা চাওয়া হচ্ছে, সতর্ক করল মন্ত্রণালয় মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা সবর-মবর বাদ, দরকার হয় জামায়াত ছেইড়ি দিব: আমির হামজা বিজ্ঞাপনে ভরসা এখন পাঁচ লাখ ইনফ্লুয়েন্সার, টিভিতে প্রচারে খরচ কমাচ্ছে ইউনিলিভার প্রাথমিকে মিড-ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু: ডা. জুবাইদা ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ

মোংলায় দুস্থদের নৌ বাহিনীর ঈদ উপহার প্রদান (ভিডিও)

মোংলা থেকে মোঃ নূর আলম : করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মোংলা সরকারি কলেজ মাঠে কমান্ডার খুলনা নেভাল এরিয়ার আয়োজনে মোংলা নৌ কন্টিনজেন্ট’র ব্যবস্থাপনায় পাঁচশো অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

২৪ মে রবিবার সকাল ১১টায় ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন মোংলা নৌ কন্টিনজেন্ট’র লেঃ কমান্ডার আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত মান্নান, পৌর মেয়র মোঃ জুলফিকার আলী, মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক মোঃ নূর আলম শেখ, প্যানেল মেয়র মোঃ আলাউদ্দিন প্রমূখ।

অসহায়-দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণকালে লেঃ কমান্ডার আরিফুল ইসলাম বলেন যে দুটি বিষয়কে সামনে রেখে আমরা ঈদ উপহার বিতরণের আয়োজন করেছি তা হলো প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠির মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়া এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করা যায় সেই বার্তা পৌছে দেয়ার জন্য।

বিনামূল্যে যারা ঈদ উপহার নিয়ে যাচ্ছে তাদের সাথে আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করছি। অসহায়-দুস্থরা স্বতস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছেন এবং তারা বিভিন্ন জিনিষ গ্রহণ করে তৃপ্তির হাসি দিচ্ছে। আমরা যেসকল নৌ সদস্যরা পরিবার থেকে দুরে আছে তারা এই আনন্দ দেখে ঈদ দেখার আনন্দ পাচ্ছি। উল্ল্যেখ্য প্রতিটি পরিবারকে চাল-ডাল-তেল-সেমাই-বিস্কুট-লবন-দুধ-পানি-ছোলাসহ ১২ প্রকারের খাদ্য সামগ্রী নৌবাহিনীর পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে দেয়া হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: