শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম
মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী

মোংলায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালামের জানাজা-দাফন

মোংলা প্রতিনিধি :: বীর মুক্তিযোদ্ধা মোংলা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ শেখ আব্দুস সালাম (৬৭) ৬ সেপ্টেম্বর সোমবার ভোর রাতে খুলনার শেখ আবু নাসের হাসপাতালে ইন্তেকাল করেছেন। সোমবার সকাল সাড়ে ১১টায় মোংলাপোর্ট পৌরসভার বিএলএস জামে মসজিদে জানাজা নামাজ শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি দীর্ঘিদন ফুসফুসের জটিল রোগে আক্রান্ত ছিলেন।

সোমবার সকাল ১১টায় জানাজা নামাজের আগে বিএলএস জামে মসজিদ চত্বরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ শেখ আব্দুস সালামের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। এরপর তাকে উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদারের উপস্থিতিতে মোংলা থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরবর্তীতে অনুষ্ঠিত জানাজা নামাজে উপস্থতি ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ইদ্রিস আলী ইজারদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, আওয়ামীলীগ নেতা উৎপল মন্ডল, যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন, বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফ, শেখ রুস্তম আলী প্রমূখ। মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ শেখ আব্দুস সালাম স্ত্রী, পূত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: