রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

জিমেইলে আসছে ভিডিও কল সুবিধা

নিউজ ডেস্ক :: করোনা মহামারির সময় জিমেইল ব্যবহার বিশ্বব্যাপী বেড়ে গেছে। এখন ব্যক্তিগত কাজ থেকে শুরু করে অফিসের কাজে সবাই এর উপর নির্ভরশীল। গুগল মিট, জুম মিটিং থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা জিমেইল ছাড়া এক মুহূর্তও চলতে পারছেন না৷

এবার শুধু গুগল মিট, জুম মিটিং, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপের সাহায্যে ভিডিও কল নয়, জিমেইল চ্যাটের সাহায্যেও ভয়েস কল ও ভিডিও কল করা যাবে।

জিমেইল ওয়েব অ্যাপের সাহায্যে ফোন কল, ভিডিও কল করা যাবে। ডেস্কটপ, ল্যাপটপ, অ্যান্ড্রয়েড ফোন, স্মার্টফোন বা অন্যান্য় ডিভাইস থেকে এই সুবিধা পাওয়া যাবে।

করোনা পরিস্থিতিতে জিমেইলের পাশাপাশি ভিডিও কলিং অ্যাপের প্রতি নির্ভরতাও বেড়েছে সবার। অনেক ক্ষেত্রে ভিডিও কনফারেন্সও করতে হয়। সে কারণেই সবদিক বিবেচনা করে এবার বিশেষ ফিচার নিয়ে আসছে জিমেইল।

ভয়েস কল করার ক্ষেত্রে গুগল মিট আর ব্যবহার করতে হবে না। এবার মেইল খুলে রাখলেও ভিডিও কল করা যাবে।গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আসছে নভেম্বরে জিমেইলে যুক্ত হবে নতুন ভিডিও ও ভয়েস কল ফিচার।

জানা গেছে, এই ফিচারে কোনো ব্যক্তির অ্যাকাউন্ট বেছে নিয়ে তা ডায়াল করলেই তার ফোনে রিং হবে। যে কোনো স্মার্টফোন থেকে এই কলের উত্তর দেওয়া যাবে। জিমেইলের নতুন এই ফিচারের অপেক্ষায় আছেন ব্যবহারকারীরা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: