শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে পাহাড় ধ্বসে একই পরিবারের ২ জনের মৃত্যু ও ১ জন নিখোঁজ রয়েছে। বুধবার (১৫সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় জুমের জমি থেকে বাড়ি ফেরার পথে ঝিরির পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয় ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তার মেয়ে বাজেরুম ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরা।
পরে বৃহষ্পতিবার (১৬সেপ্টেম্বর) সকালে বান্দরবানের ৩নং সদর ইউনিয়নের ছাংগ্রাই ঝিরির মাথা থেকে থেকে বাজেরুম ত্রিপুরা (১২) ও প্রদীপ ত্রিপুরার লাশ পুলিশ উদ্ধার করলেও তাদের মা কৃষ্ণতী ত্রিপুরা (৪৫) নিখোঁজ রয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার বিকাল থেকে বান্দরবানে ভারী বৃষ্টিপাত হয়। এতে সাংগ্রাই ঝিরির পানির স্রোত বেড়ে যায়। এসময় জুমের জমিতে কাজ শেষে মা, দুই মেয়ে ও এক ছেলে ঝিরিটি পার হয়ে বাসায় আসার সময় প্রবল স্রোতের তোড়ে মা, এক মেয়ে ও এক ছেলে পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।
আরেক মেয়ে কোন রকমে পাড়াতে এসে সবাইকে বিষয়টি খবর দেয়। তাদের খুঁজাখুজির পর আজ সকালে ভাই বোনের লাশ উদ্ধার করে। এদিকে নিঁখোজ মাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী, দমকলবাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মিলনছড়ি ক্যাম্পের ইনচার্জ মোঃ আবদুল কাদের জিলানী বলেন, সকালে ভাই বোনের লাশ উদ্ধার হয়েছে। তবে মাকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা উদ্ধার কাজ করছি।