রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

টাইপ না করে মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

নিউজ ডেস্ক :: হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা ধরে রাখতে নুতন আরও একটি ফিচার নিয়ে আসছে কর্তৃপক্ষ। জানা গেছে, এখন থেকে মেসেজ আরও দ্রুত পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারে টাইপ না করে সহজেই মেসেজ পাঠানো যাবে। এবারের ফিচারের নাম ভয়েস মেসেজ ট্রানস্ক্রিপশন।

গুগল তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেবা চালু করেছিল ২০১৫ সালে। টাইপ না করে মুখে বললেই ভয়েস মেসেজ পাঠানো যায়। এই সেবাটি দ্রুত জনপ্রিয়তা লাভ করেছিল।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কিছু সেটিংস পরিবর্তন করেই এই নতুন ফিচারটি ব্যবহার করা যাবে। হোয়াটস্যাপের পক্ষ থেকে জানানো হয়েছে এই ফিচারটি সম্পূর্ণরূপে সুরক্ষিত। ব্যবহারকারীদের নিজেদের তথ্য তাদের নিজেদের ডেটাবেসেই সুরক্ষিত থাকবে যা অন্য কেউ দেখতে পাবেন না। হোয়াটসঅ্যাপের এই ফিচারে প্লেব্যাক স্পিডের প্রয়োগ করা হয়েছে।

হোয়াটসঅ্যাপে এতদিন ভয়েস মেসেজ পাঠানো গেলেও, সেই ভয়েস মেসেজ ফিচারকে ইতিমধ্যেই হোয়াটস্যঅ্যাপের পক্ষ থেকে আরও আধুনিক ও উন্নত করা হয়েছে। হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজকে আকর্ষণীয় করে তুলতে, আসছে সম্পূর্ণ নতুন ফিচার ভয়েস মেসেজ ট্রানস্ক্রিপশন।

এই নতুন ফিচারের মাধ্যমে নিজেদের বলা কথা টেক্সট রূপে অন্যের কাছে পৌঁছে যাবে। যা এতদিন যেত ভয়েস রূপে। এর মাধ্যমে সহজেই অনেক বড় মেসেজও অডিও ফাইলের মাধ্যমে খুব সহজেই পাঠানো যাবে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হলে মেসেজ পাঠানো আরও জনপ্রিয়তা লাভ করবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: