রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম
হাসপাতালের ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক, স্থানীয়রা বলছেন অনিয়ম বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫% বৈদেশিক মুদ্রা রাখতে পারবে ব্যবসাপ্রতিষ্ঠান মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন গ্যাস সংকটে আবারও বন্ধ হয়ে গেল যমুনা সার কারখানা সীমান্ত দিয়ে টাকা ঢোকা ঠেকাতে পারেন না কেন—সরকারকে প্রশ্ন জামায়াত আমিরের সিঙ্গাপুর ও কাতার থেকে ছয় জাহাজ এলএনজি কেনা হচ্ছে সংবিধান সংশোধন করবেন, আদালত সেটিকে হোয়াইটওয়াশ করে দেবে, তাতে আমরা রাজি নই: জামায়াত আমির শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেব না

ফজর পাগলার ওরশ মোবারক ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওসি মিজানুর

মানিকগঞ্জ থেকে আকাশ চৌধুরী : ২৬ মে ২০২০ ইং সকাল ১১ ঘটিকায় উথলী ইউনিয়নের দিনমজুর ও অসহায় ১০০০ টি পরিবারের মাঝে ‘বাবা ফজর পাগলার মাঝার’ শিবালয়ের উথলী ইউনিয়নের নিহন্দ এর পক্ষ থেকে বাবা ফজর পাগলার মাঝার কমিটির ব্যবস্থাপনায় খাদ্য সহায়তা বিতরণ করেন।

জানা গেছে প্রতি বছরের ন্যায় এবার ৫৩ তম বাৎসরিক ওরস মোবারক হওয়ার কথা ছিল। তবে নোবেল করোনা ভাইরাস মোকাবেলায় ফজর পাগলার মাঝার কমিটির সিধান্ত অনুযায়ী খাদ্য সহায়তা দেওয়া হয়।এ সময় আগত সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মাঝার কমিটির সভাপতি মোঃ মাসুদুর রহমান মাসুদ, মাঝার কমিটির সহ-সভাপতি ও উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু সাধন চন্দ্র দাস, সহ-সভাপতি ছোহরাব হোসেন, সাধারণ সম্পাদক ও শিবালয় থানা ওসি মোহাম্মদ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আইনদ্দিন মাতব্বর, সহ- কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বিএসসি, উথলী ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আব্দুল মান্নান, সাবেক সদস্য উজ্জল হোসেন, সিষ্টার পারভীন, মোঃ আব্দুল কুদ্দুস, বাবুল হোসেন, মোঃ ইসমাইল হোসেনসহ মাঝার কমিটির ভক্ত বৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: