শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম
নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে নাগরিকদের সরিয়ে নিন গোলামালির রস-কিচ্ছা- আশরাফ উদ্দীন আহমদ বিশ্বনেতাদের তাজা গুলিসহ রিভলভার উপহার দিলেন এরদোয়ান

বোনের জন্মদিনে শিল্পার জমজমাট নাচ, ভিডিও ভাইরাল

অভিনেত্রী শমিতা শেঠির ৪১তম জন্মদিনে জমিয়ে নাচলেন বড় বোন শিল্পা শেঠি। আর সেই নাচের ভিডিও প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে আমির খান ও আয়েশা জুলকা অভিনীত বিখ্যাত গান ‘পেহেলা নেশা’র সঙ্গে শেঠি বোনদের নাচতে দেখা যায়।

শিল্পা ও শমিতার নাচ দেখে জন্মদিনের পার্টিতে হাজির অতিথিরাও প্রশংসা করতে শুরু করেন। হাততালি দেন অনেকে।

বড় ব্যানার থেকে নির্মিত মহাব্বতে, জেহের-সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করলেও বলিউডে সেভাবে পসার জমাতে পারেননি শিল্পার বোন শমিতা। সম্প্রতি তাকে একটি রিয়্যালিটি শো’র মঞ্চেও দেখা গেছে। অবশ্য বোনের মতো বিলাসবহুল জীবনের জন্য মাঝে মাঝে আলোচনায় আসেন তিনি।

এদিক ছেলে ভিয়ানের জন্মের পর বলিউড থেকে বেশ কিছু বছর সরে থাকতেই দেখা যায় শিল্পা শেঠিকে। যোগ ব্যায়াম, জিম, রিয়্যালিটি শো’র বিচারক হিসেবে দেখা গেলেও বড়পর্দায় সেভাবে দেখা যায়নি শিল্পাকে। তবে এবার ‘হাঙ্গামা টু’ দিয়ে ফের বি টাউনে কামব্যাক করছেন। এই সিনেমায় পরেশ রাওয়ালের বিপরীতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি ‘হাঙ্গামা টু’র পোস্টারও মুক্তি পায়। এ ছাড়া আরেকটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শিল্পা। শিগগিরই শুটিং শুরুর কথা রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: