শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

শিরোনাম
পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় ২ টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি :: আজ বৃহস্পতিবার ৭ অক্টোবর কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর বাজার পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনাকালে সদর উপজেলার ঘোড়ার ঘাট-বড় বাজার, রাজার হাট বাজার এবং পৌর বাজারে বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বাজারে তদারকি করা হয়।বাজার তদারকি কার্যক্রম পরিচালনাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্যসামগ্রী বিক্রয় করার নির্দেশনা প্রদান করা হয়।

এবং নিষিদ্ধ পণ্যের বিক্রয়রোধ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোর্দিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ০২ (দুই) টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ ছাড়া ও করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ব্যবসায়ী ও ভোক্তা সাধারণের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয় করার অনুরোধ জানানো হয়।

জেলা পুলিশ কুষ্টিয়া, উপজেলা প্রশাসন কুষ্টিয়া সদর, জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এবং জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ এর সহায়তায় উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: