বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

সাত কলেজের শিক্ষার্থীদের জন্য আলাদা টিকাদান কেন্দ্র

নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের জন্য করোনাভাইরাস প্রতিরোধে আলাদা টিকাদান কেন্দ্র খোলা হচ্ছে৷ সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের আবেদনের প্রেক্ষিতে ঢাকা জেলা সিভিল সার্জনকে পদক্ষেপ নিতে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর৷

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর (এমএনসিএন্ডএএইচ) ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডাঃ মোঃ শামসুল হক স্বাক্ষরিত এক চিঠিতে অধিভুক্ত সাত কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিদের কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনার জন্য তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে বরাদ্দ দেয়ার জন্য ঢাকা জেলা সিভিল সার্জনকে অনুরোধ জানান।

এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিম উল্লাহ খোন্দকার সাত কলেজের ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীর টিকা কার্যক্রমের আওতায় আনতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও সরকারি বাংলা কলেজে টিকা কেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেন৷ ওই চিঠির প্রেক্ষিতেই এই ব্যবস্থা গ্রহণ করা হলো৷

এ বিষয়ে ঢাকা জেলা সিভিল সার্জন ডাঃ আবু হোসেন মোঃ মঈনুল আহসান বলেন, আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি৷ সাত কলেজের অনেক শিক্ষার্থী, তাই বড় একটি জায়গা খুঁজছি যেখানে কেন্দ্র করতে পারবো৷ সাত কলেজে আলাদা আলাদা কেন্দ্র করার জনবল নেই, তাই নির্দিষ্ট একটি কেন্দ্র থেকে এসব শিক্ষার্থীদের টিকা নিতে হবে৷

সিভিল সার্জন আরও বলেন, যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের জন্য জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে টিকার ব্যবস্থা করতে কাজ চলছে৷ আগামী ছয় থেকে সাতদিনের মধ্যে টিকা কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি৷

অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, আনুষ্ঠানিকভাবে এখনও আমরা চিঠি পায়নি৷ এ বিষয়ে সিভিল সার্জনের সাথে কথা বলবো, যাতে দ্রুত টিকা কার্যক্রম শুরু করা যায়৷

এএইচ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: