শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
মার্কিন শুল্ক আরোপ হলে চাপে পড়তে পারে দেশের তিন খাত ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি

বলিউডে পা রাখলেন আজমেরি হক বাঁধন

নিউজ ডেস্ক :: সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে আগেই টালিউডে পা রেখেছেন বাংলাদেশের অভিনেত্রী আজমেরি হক বাঁধন। সৃজিতের তৈরি সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে অভিনয় করে দুই বাংলার দর্শকদের প্রশংসাও পেয়েছেন তিনি। এবার টালিউড থেকে বলিউডে পাড়ি জমালেন দেশীয় এই নায়িকা।

বলিউডের খ্যাতনামা পরিচালক বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ সিনেমাতে দেখা যাবে আজমেরি হক বাঁধনকে।

ইনস্টাগ্রামে ছবি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ক্যাপশনে বাঁধনের উদ্দেশ্যে লিখেছেন, ‘বাংলাদেশের এই সুন্দরী অভিনেত্রীকে এবার আমার সিনেমাতে পেলাম!’

এদিকে পরিচালক বিশালকে নিয়ে বাঁধন তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে লিখেছেন, ‘বিশাল ভরদ্বাজের মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে সত্যিই ভাল লাগছে। খুবই মাটির মানুষ তিনি। এই ছবির পুরো টিমটাই অসাধারণ।’

কয়েক মাস আগেই বাঁধনের অভিনীত সিনেমা ‘রেহানা মারিয়াম নূর’ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নেয়। এটিই প্রথম বাংলাদেশের ছবি যা স্থান পেয়েছিল কান চলচ্চিত্র উৎসবে।এবার বলিউডে’ও যে তিনি চমক দেবেন তা বলাই বাহুল্য।

‘খুফিয়া’ সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি দেখা যাবে তাব্বু, আলি ফজল সহ আশিস বিদ্যার্থীর মতো অভিনেতাদের।

এমএম


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: