সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৭৪ অবৈধ অভিবাসী আটক ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ কাজে ফেরা নিয়ে যে বার্তা দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, কমতে পারে দেশেও এনসিপিতে নতুন যোগদানকারীরা কে কোন পদ পেলেন রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা ফারুক সাহেবের ইন্তেকাল সোনালি ধানের ফসলে হাসছে হাওর, শ্রমিকের চড়া দামে কাঁদছে কৃষক সরকারি শৌচাগার প্রকল্পে অনিয়মের অভিযোগ, সংবাদ প্রকাশে সাংবাদিককে হুমকি নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

করোনায় আরও ১০ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক :: দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটি দেশের ২৭ হাজার ৭৭৮ জনের প্রাণ কেড়ে নিল। সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৩৯ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২8 হাজার ৩৭১ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: