বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা আজ, প্রতি আসনের বিপরীতে ৭৪ জন

নিউজ ডেস্ক :: আজ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ সেশনের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। প্রথমবারের মতো ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।কঠোর নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশ নেবেন ভর্তিচ্ছুরা।এতে প্রতি আসনের বিপরীতে ৭৩.৮১ জন লড়বেন।

‘ঘ’ ইউনিটে মোট আসনসংখ্যা এক হাজার ৫৭০টি।এবারের ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ১৫ হাজার ৮৮১ জন।

এর মধ্যে ‘ঘ’ ইউনিটে ঢাবিতে ৬১ হাজার ৮৫০ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয় হাজার ৮৯৮ জন, খুলনা বিশ্ববিদ্যালয়ে আট হাজার ১২৪ জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ১৭৮ জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ২০ জন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ১৩ জন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সাত হাজার ৭৯৮ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী পরীক্ষা দেবেন।

এমএন/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: