শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা

অতিথিদের কাছে পাঠানো কার্ডে বিশেষ বার্তা দিলেন পরীমনি

নিউজ ডেস্ক :: আগামীকাল ২৪ অক্টোবর ঢাকাই সিনেমার আলোচিত ও রহস্যময়ী নায়িকা পরীমনির জন্মদিন।প্রতি বছর রাজধানীর তারকা হোটেলে জমকালো আয়োজনে তিনি উদযাপন করেন এই দিনটি।এবারও একটি তারকা হোটেলে জন্মদিনের পার্টির আসর বসাচ্ছেন পরী।

এবার জন্মদিনের পার্টিতে অতিথি কারা থাকছেন, সে বিষয়টিও আগেই পরিষ্কার করেছেন এই নায়িকা।তিনি জানান, তার জন্মদিনের পার্টিতে এবার গণহারে আমন্ত্রণ জানাবেন না।শুধু প্রকৃত আপন ও কাছের মানুষদের আমন্ত্রণ জানাবেন।

ইতোমধ্যে সেইসব অতিথিদের কাছে নিমন্ত্রণ কার্ড পাঠানো হয়েছে।লাল ও সাদা রঙের কার্ডটিতে রয়েছে পরীমনির জন্মদিন পার্টির বিভিন্ন তথ্য।এবার পার্টি হবে হোটেল রেডিসন ব্লুতে।রোববার রাত সাড়ে ৮টায় এই আয়োজন শুরু হবে।

কার্ডে একটি বিশেষ বার্তা দিয়েছেন পরী।কার্ডে তিনি লিখেছেন, ‘বিশুদ্ধ আত্মা নিয়ে আমার কাছে এসো এবং সারাজীবন আমার সঙ্গে ওড়ো’।

নিমন্ত্রণ কার্ডে পোশাক বিষয়ক শর্ত দেওয়া হয়েছে অতিথিদের প্রবেশের ক্ষেত্রে।পরীর জন্মদিনের এই পার্টিতে প্রবেশ করতে অতিথিদের মধ্যে পুরুষদের সাদা রঙের ও নারীদের লাল রঙের পোশাক পরে যেতে হবে।তাহলেই গেট দিয়ে প্রবেশের সুযোগ পাওয়া যাবে।

গত বছর পরীমনির জন্মদিনের পার্টি হয়েছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এর আগের বছর হয়েছিল হোটেল সোনারগাঁ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: