বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
শিক্ষক নিয়োগে পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব আরও চোরাগোপ্তা হামলার আশঙ্কা, সীমান্তবর্তী ৩০ জেলায় বিশেষ সতর্কতা পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু, খুশি যাত্রীরা রাজধানীর রমনা ও কাওরান বাজারে অভিযান, গ্রেপ্তার ১০ তৈরি পোশাক খাত: মজুরি নিয়ে সমঝোতা হয়নি পাঁচ বছরে কার্ডে লেনদেন দ্বিগুণ ঢাকার দুই সিটি: ই-রিকশা নিবন্ধন প্রক্রিয়ার শুরুতেই সমন্বয়হীনতা নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল ভারত ২০৭০ সালেও বৃহত্তম হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ থাকবে, পাকিস্তান হবে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ১৬ বছর পর মাদক মামলার রায়, আসামির যাবজ্জীবন

আরও সময় পেল এইচএসসি পরীক্ষার্থীরা

নিউজ ডেস্ক :: ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় ২৪ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হলো। সেই সঙ্গে ফি পরিশোধের সময় ২ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণে ব্যর্থ হলে দায়ভার ওই প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।

গত ১২ আগস্ট থেকে এইচএসসি ও আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। ২৫ আগস্ট পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়। পরে সময় বাড়িয়ে ৩১ আগস্ট করা হয়। ১৬ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের আবারও ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হবে। শেষ হবে ৩০ ডিসেম্বর।

আরএ/


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: