শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা

এক দশক পর পর্দায় আসছেন রুমানা

নিউজ ডেস্ক :: মডেলিং থেকে টিভি নাটক, এরপর এক সময় সিনেমায়ও নাম লিখিয়েছিলেন রুমানা। শেষ পর্যন্ত সবকিছু ছেড়ে দিয়ে দীর্ঘদিন ধরে আমেরিকা প্রবাসী তিনি। সেখানেই বিয়ে করে সংসারী হয়েছেন। হয়েছেন সন্তানের মা। আর অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই।

সেই রোমানাকেই আবারও দেখা যাবে সিনেমা হলের পর্দায়। ১০ বছর আগে এফ আই মানিকের পরিচালনায় ও ডিপজলের প্রযোজনায় ‘এ দেশ তোমার আমার’ নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন রুমানা।

সে সিনেমাটি আগামী ৫ নভেম্বর মুক্তি পাবে বলে জানা গেছে। এতে অভিনয় প্রসঙ্গে মোবাইল ফোনে আমেরিকা থেকে রুমানা বলেন, ‘ঠিক মনে নেই আসলে কত বছর আগে এ সিনেমাতে অভিনয় করেছিলাম। তবে ১০ বছর তো হবেই। তখন আমি নাটকে এবং সিনেমাতে সমানতালে কাজ করছিলাম।

এ সিনেমার তিন শিল্পী শ্রদ্ধেয় মিজু আহমেদ, দিতি ও অলি আমাদের মাঝে নেই। তাদের সঙ্গে কাজ করার স্মৃতি চোখে স্পষ্ট। খুব কষ্ট হয় তাদের কথা মনে হলে। এরই মধ্যে আমরা আরও অনেককে হারিয়েছি। আমাদের সংস্কৃতি অঙ্গনটাও অভিভাবকশূন্য হয়ে যাচ্ছে। দর্শকের কাছে বিশেষ অনুরোধ থাকবে, এ দেশে তোমার আমার সিনেমাটি হলে গিয়ে যেন দেখেন। এটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার গল্পের সিনেমা।’ এদিকে চলতি বছরের শেষপ্রান্তে তার দেশে আসার ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: