শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা

আপনারা আমার লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন

নিউজ ডেস্ক :: ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। সম্প্রতি তার জন্মদিনের পার্টিতে লুঙ্গি পরা নাচ নিয়ে সমালোচনা থামছেই না। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি। সমালোচকদের উদ্দেশ্যে পরীমনি বলেছেন, এরই মধ্যে তিনি দারুণ একটি সিনেমার কাজ করে ফেললেও অনেকেই মজে আছেন তার লুঙ্গিতেই।

বরাবরের মতো পরীমনি এবারও ২৪ অক্টোবর জন্মদিন পালন করেছেন ঘটা করে। সেদিন দুপুরে তিনি সময় কাটান অনাথ শিশুদের সঙ্গে। আর মিডিয়ার ঘনিষ্ঠজনদের সঙ্গে নিয়ে রাতে পাঁচ তারকা হোটেলে করেন বিশাল আয়োজন।

পরীর এবারের জন্মদিনের থিম কালার ছিল সাদা-লাল। তাই এ দুই রঙের মিশেলে ডিজাইন করা হয়েছিল অভিনেত্রীর পোশাক। বিমানবালা বেশে মাথায় ছিল সাদা-লাল টুপি, গায়ে ছিল লাল শার্ট। সঙ্গে কাছা দেয়ার ভঙ্গিতে পরেন সাদা লুঙ্গি।

আয়োজনে সবার সঙ্গে নেচে-গেয়ে, কেক কেটে আনন্দ করেন পরীমনি। তার ভিডিও প্রকাশ পায় অনলাইনে। সাধুবাদের পাশাপাশি পরীর নাচ ও পোশাক নিয়ে বিশেষ করে লুঙ্গির মতো পোশাকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন অনেকে।

বিষয়টি নিয়ে নীরব থাকার পর এবার মুখ খুলেছেন পরীমনি। সমালোচকদের উদ্দেশে রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি।

এতে বিস্ময় প্রকাশ করে পরীমনি লিখেছেন, ‘এই যে আমি গুণিন এর শুটিং থেকে একটু ছুটি নিয়ে এসে বার্থডে সেলিব্রেশন, সারা দিন বাচ্চাদের নিয়ে হই-হুল্লোড়, সন্ধ্যা থেকে লেটনাইট পার্টি, পরদিন আর্লি মর্নিং আদালত শেষ করে আবার শুটিয়ে জয়েন করলাম। দারুণ একটি সিনেমার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আপনারা আমার সেই লুঙ্গিতেই আটকা পড়ে রইলেন! আহারে, আপনাদের দিকে তাকালে নিজেকে সত্যিই বড় সুখী মনে হয়।’

মনপুরা খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিম পরিচালনা করছেন গুণিন সিনেমাটি। সম্প্রতি শেষ হয়েছে সিনেমার শুটিং।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: