বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

ঢাবি ‘খ’ ইউনিটে ফেল ৮৩ শতাংশ

নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ পরীক্ষায় পাস করেছেন সাত হাজার ১২ জন শিক্ষার্থী। এ নিয়ে পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। আর ফেলের হার ৮৩ দশমিক ১১ শতাংশ।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে এ ফল প্রকাশ করা হয়।

এবার ঢাবির ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে আবেদন করেন ৪৭ হাজার ৬৪০ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৪১ হাজার ৫২৪ জন।

এর আগে গত ২ অক্টোবর ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষা হয়।

যেভাবে ফল জানা যাবে

এই ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের পরীক্ষার রোল নম্বর দিয়ে ফল জানতে পারবেন।

এছাড়া মোবাইলের মাধ্যমে রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে ফল জানা যাবে। এ জন্য এসএমএস অপশনে গিয়ে টাইপ করতে হবে DU KHA , এরপর ১৬৩২১ নম্বরে send করে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে জানানো হয়েছে, পাস করা শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে। আগামী ৮ নভেম্বর বিকেল ৩টা থেকে শুরু হবে এ ফরম পূরণ। চলবে ১৫ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।

এছাড়া ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীরা সংশ্লিষ্ট কোটার ফরম কলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করবেন। এ ফরম পূরণ করে ৩ নভেম্বর থেকে ৯ নভেম্বরের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: