শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
ভারতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা কেন বাংলাদেশের সাথে সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন? ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা সড়কবিহীন দুই সেতু পড়ে আছে ৩ বছর বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা

জন্মদিনে আমেরিকায় মৌসুমী

নিউজ ডেস্ক :: আজ ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমীর জন্মদিন। তবে দিনটিতে তিনি দেশে নেই। মেয়ের নাগরিকত্ববিষয়ক কিছু কাজকর্ম এবং সেখানে অবস্থানরত মাকে দেখতে তিনি দেশটিতে গেছেন।

ওখানেই আজকের দিনটি পালন করবেন বলে জানিয়েছেন এ নায়িকা। ঘরোয়াভাবে কেক কাটার পাশাপাশি আমেরিকার কিছু বাঙালি কমিউনিটির অনুষ্ঠানেও অংশ নেওয়ার সম্ভাবনা আছে বলে মোবাইল ফোনে যুগান্তরকে জানিয়েছেন মৌসুমী।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবার, প্রিয়জনরাই এ দিনকে ঘিরে বেশি আনন্দ উচ্ছ্বাসে থাকেন। আমার কাছে এটাই অনেক বেশি ভালো লাগে। সংবাদ মাধ্যমগুলোও বিশেষ আয়োজন করে, সেটাও ভালোলাগার। এখন যেহেতু দেশের বাইরে আছি, তাই হয়তো স্বল্প পরিসরেই জন্মদিন উদযাপন করব। খুব মিস করছি সানী ও আমার ছেলেকে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: