মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, শিকারি আটক বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন?

গাজীপুর ইউনিয়নে জনমত জরিপে এগিয়ে সিরাজুল ইসলাম সরকার দুলাল

সামস্উদ্দিন বাবর, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :: আসন্ন ইউপি নির্বাচনে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে জনমত জরিপে এগিয়ে রয়েছেন মোঃ সিরাজুল ইসলাম সরকার দুলাল (বিএসসি)।

ইউনিয়নে জনসাধারণের সাথে কথা বলে জানা যায় সিরাজুল ইসলাম সরকার দুলাল-এর এগিয়ে থাকার কারণ। তারা বলেন, সে একজন সৎ আদর্শবান ও জনদরদি হিসেবে এলাকাবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়।

স্কুল জীবন থেকে বাংলাদেশ ছাত্রলীগ গাজীপুর ইউনিয়ন এর সভাপতির দায়িত্ব পালন করে এরপর শ্রীপুর উপজেলার কৃষি বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করে। এছাড়াও বর্তমানে গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করে আসছে।

একান্ত সাক্ষাৎকারে দুলাল বলেন, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, দল আমাকে মনোনয়ন দিলে এলাকার উন্নয়নে কাজ করে যাবো। এছাড়াও আওয়ামী লীগ যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করে যাব।

তিনি আরো বলেন, আমি যদি দলের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি আমার চেয়ারম্যানী শুধু আমি নিজেই করব এখানে আমার কোন আত্মীয়স্বজন এমনকি আমার সন্তান ও ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে না।

এছাড়াও মোঃ সিরাজুল ইসলাম সরকার দুলাল বিভিন্ন সমাজ সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত আছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: