সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ, সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান চাঁদাবাজ-দখলদারদের জায়গা নেই বিএনপিতে চাঁদাবাজি ও দখলদারিতে জড়ালে কাউকেই ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী প্রয়োজনে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি

নোয়াখালীর চাটখিলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে ডুবে মো. রাফসান হোসেন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার দশআনি টগবা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাফসান হোসেন ওই এলাকার রিকশা চালক বাকের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার সদর উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা বাকের হোসেন তার পরিবার নিয়ে চাটখিল পৌরসভার দশআনি টগবা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মঙ্গলবার সকালের কোন একসময় পরিবারের লোকজনের অজান্তে বাসার পাশের একটি পুকুরের মধ্যে পড়ে যায় তার ছেলে রাফসান। বিভিন্ন স্থানে খোজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে পুকুর পাড়ে গিয়ে ভাসমান অবস্থায় রাফসানকে দেখতে পেয়ে উদ্ধার করে। পরে তাকে দ্রুত চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হাসপাতালের আরএমও ডা. শহিদুল ইসলাম নয়ন তাকে মৃত ঘোষণা করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: