শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আমির-কারিনা জুটির ‘লাল সিং চাড্ডা’ আসছে ১৪ এপ্রিল

নিউজ ডেস্ক :: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তার নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’ মুক্তি পেতে যাচ্ছে আগামী বছরের ১৪ এপ্রিল। আমির খান প্রোডাকশন নামের ফেসবুক ভেরিফায়েড পেজ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

সঙ্গে পোস্ট করা হয়েছে নতুন একটি পোস্টারও। যেখানে আমিরের সঙ্গে দেখা যাচ্ছে কারিনা কাপুরকে। অনেকদিন পর এই জুটিকে পর্দায় দেখবেন দর্শক।

রোমান্টিক মুডের পোস্টারে একজন দাড়িওয়ালা শিখের লুকে দেখা গেছে আমিরকে। সিনেমার কেন্দ্রীয় চরিত্র এটিই। তার পাশেই কারিনা কাপুরকে দেখা যাচ্ছে।

নিজের চরিত্রে নিয়ে আমির খান ভারতীয় গনমাধ্যম হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘এই চরিত্রটাকে দেখলেই আপনি ভালোবাসবেন। লাল সিং চড্ডা ভীষণ সরল। যে কোনো বিষয়কে ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে সে। ও এমন একজন যে মুহূর্তের মধ্যে যে কারো সঙ্গে একটা সংযোগ স্থাপন করে ফেলবে।’

‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি ইংরেজি ভাষার বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’ -এর বলিউড রিমেক। ‘ফরেস্ট গাম্প’ সিনেমায় অভিনয় করেন খ্যাতনামা অভিনেতা টম হ্যাঙ্কস।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: