মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অঙ্গীকারবদ্ধ চীন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা আফ্রিকার খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের লড়াই, এগিয়ে কে মিয়ানমারকে আইসিজের রায় পুরোপুরি মেনে চলার আহ্বান ১৪ দেশের রাস উৎসবের আড়ালে হরিণ শিকারের ফাঁদ, শিকারি আটক বিএনপির প্রচার-প্রসারে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ডের চতুর্থ সভা মঙ্গলবার বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টি ঘটনা বিশ্বে সবচেয়ে বেশি সোনার মালিক কোন দেশ, বাংলাদেশের মজুত কত টন?

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন: ২৩ ডিসেম্বর হচ্ছে না ভোট

নিউজ ডেস্ক :: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের দিন পরিবর্তন করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্ব ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর ভোট হওয়ার কথা থাকলেও এদিন এইচএসসি পরীক্ষা থাকায় আগামী ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার তিনি জানান, এইচএসসি পরীক্ষার থাকায় চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণের দিন ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর নির্ধারণ করেছে ইসি।

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। নির্বাচনের ভোটগ্রহণের দিন অর্থাৎ ২৩ ডিসেম্বর সকালে ও বিকেলে যথাক্রমে পরীক্ষা ভূগোল দ্বিতীয়পত্র ও আরবি দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে বিষয়টি নজরে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে কথা বলেছেন বলে জানা গেছে। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।

এর আগে, চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহেণর জন্য গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: