শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম
বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু মামলা ঝুলছে ৪০ হাজার বিচারক মাত্র ৫ জন ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী ১১ দলীয় জোট: জামায়াত ‘একতরফা’ সিদ্ধান্ত নেওয়ায় নাখোশ এনসিপি রাশিয়ার সঙ্গে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে বিবিসিকে যা বললেন জেলেনস্কি আইসিজে’র রায়ের পর মিয়ানমারে ফেরার প্রশ্নে কী বলছেন রোহিঙ্গারা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আসলে কী ঘটছে? কুমিল্লায় হেফাজতের আপত্তির মুখে বন্ধ হলো তাহেরীর মাহফিল ইসলামাবাদে মক্কা জোটের বৈঠকে কী সিদ্ধান্ত নিল সৌদি-তুরস্ক-পাকিস্তান কর্মসূচিতে অনুপস্থিতি, ছাত্রদলের তিন নেতাকে শোকজ

শতভাগ আশাবাদী মিম

নিউজ ডেস্ক :: করোনা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে কাজে নিয়মিত হয়েছেন বিদ্যা সিনহা মিম। এ ধারাবাহিকতায় সম্প্রতি বহুল আলোচিত ‘মাসুদ রানা’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হলেন।

এ সিনেমায় সুলতা রাও নামের একটি গোয়েন্দা অফিসারের চরিত্রে তাকে দেখা যাবে। মাসুদ রানা মূলত একটি বহুল পঠিত চরিত্র। এ চরিত্রের সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন বইতে কিছু নায়িকা চরিত্রের উপস্থিতি ঘটে। যাদের একটি সুলতা রাও। এ চরিত্রেই দেখা যাবে মিমকে। সিনেমাটির শুটিং শুরু সম্ভাব্য সময় আগামী ফেব্রুয়ারি। সেভাবেই প্রস্তুতি শুরু করেছেন মিম।

তবে অনেকেই এ সিনেমায় চরিত্রটিতে মিমের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছেন। বলছেন, এ ধরনের বহুল পঠিত চরিত্র ঠিকঠাক ফুটিয়ে তুলতে পারবেন তো তিনি? যদিও চরিত্রটিতে অভিনয় করার বিষয়ে ব্যাপক ইতিবাচক মনোভাব নিয়ে অপেক্ষা করছেন মিম।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাসুদ রানা সিরিজ বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়। আমি সুলতা রাও নামের যে গোয়েন্দা অফিসারের চরিত্রে অভিনয় করব সেটি সম্পর্কেও পাঠকরা আগে থেকে জানেন। তবে চরিত্রটি সম্পর্কে আমার আগে থেকে ধারণা না থাকলেও এখন নিয়মিত পড়ছি এটি। আশা করছি শুটিং শুরুর আগেই আমার জন্য নির্ধারিত চরিত্রটিসহ অন্য চরিত্রগুলো সম্পর্কে ধারণা নিতে পারব। সব মিলিয়ে একটি ভালো কাজ হবে বলেই আশা করছি।’

এদিকে কিছুদিন আগে দীপঙ্কর দীপনের পরিচালনায় ‘অন্তর্জাল’ নামের একটি সিনেমায় অভিনয় শুরু করেছেন এ অভিনেত্রী। এ ছাড়া রায়হান রাফি পরিচালিত ‘দামাল’, ‘পরান’ ও ‘ইত্তেফাক’ নামের তিনটি সিনেমার কাজও তার হাতে রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: