শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

শিরোনাম
মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও

বান্দরবানে বর্নাঢ্য আয়োজনে শান্তি চুক্তির ২৪তম বর্ষ পূর্তি উদযাপন

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৪তম বর্ষ পূর্তি। বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যা শৈ হ্লা’র সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি, নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মাদ মঈনুল হক এসইউপি, পিএসসি, বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, বান্দরবান সিভিল সার্জন অংশৈপ্রু, সদর উপজেলা চেয়ারম্যান এ কেএম জাহাঙ্গীরসহ গন্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বান্দরবানে বসবাসরত ১১টি জনগোষ্ঠি নিজেদের সংস্কৃতিক পোশাকে অনুষ্ঠানে অংশগ্রহন করেন, শান্তি চুক্তির উপলক্ষে আকাশ বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন ও দিবসটি উপলক্ষে বান্দরবান সেনাবাহিনী’র উদ্যেগে গরীব ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় । পাশাপাশি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরো আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকগণ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: