রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

হোয়াটসঅ্যাপ এর যে ফিচারগুলি শুধুমাত্র আইফোনের জন্য

নিউজ ডেস্ক :: গোটা বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ। প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে প্রায় প্রতি মাসেই নতুন আপডেটের মাধ্যমে একাধিক ফিচার গ্রাহকের ফোনে পাঠাতে থাকে অ্যাপটি। এই সঙ্গে পাঠানো হয় বিভিন্ন বাগ ফিক্স। আইওএস ও এন্ড্রোয়েড গ্রাহকদের ফোনে এই অ্যাপ প্রায় একই ভাবে কাজ করলেও হোয়াটসঅ্যাপ এর এমন অনেক ফিচার আছে যা শুধুমাত্র আইফোন গ্রাহকরাই ব্যবহার করতে পারেন।

হোয়াটসঅ্যাপ যে ফিচারগুলি শুধুমাত্র আইফোন গ্রাহকরাই ব্যবহার করতে পারেন, দেখে নিন সেগুলো কী…

‘রিড রিসিপ্ট’ ছাড়া মেসেজ প্রিভিউ

আইফোন গ্রাহকরা রিড রিসিপ্ট ছাড়াই যে কোন ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের প্রিভিউ দেখে নিতে পারেন। যে কোন কনভারসেশনের উপরে ট্যাপ করে হোল্ড করলে প্রিভিউ দেখা যাবে। এই উপায়ে রিড রিসিপ্ট না পাঠিয়েই নোটিফিকেশন প্যানেল থেকে কোন চ্যাট সরিয়ে দেওয়ার পরেও আইফোন থেকে যে কোন হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে নেওয়া সম্ভব।

ডিলিট করার পরেও ছবি, ভিডিও, GIF সেভ থাকবে

যখন কোন ব্যক্তি হোয়াটসঅ্যাপ এর কোন মেসেজ “Delete for everyone” করেন তখন অন্য প্রান্তের ব্যক্তির ফোনের গ্যালারী থেকেও সেই ছবি অথবা ভিডিও ডিলিট হয়ে যায়। তবে আইফোন গ্রাহকদের ক্ষেত্রে সেই ফাইল ফোন থেকে ডিলিট হয় না। চ্যাট থেকে ডিলিট হলেও ছবি, ভিডিও অথবা GIF ফোন স্টোরেজে সেভ থেকে যায়।

এডিটরের মাধ্যমে ছবি ব্লার

যে কোন ছবি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠানোর আগে আইাফোন গ্রাহকরা ছবির নির্দিষ্ট কোন অংশ ব্লার করতে পারেন। ড্রইং এডিটরের মাধ্যমে করা যাবে এই কাজ। তার পরে পাঠিয়ে দেওয়া যাবে সেই ছবি।

রিড রিসিপ্ট ছাড়াও ভয়েস নোট শোনা যায়

চ্যাটের অপর প্রান্তের মানুষটির ফোনে ব্লু টিক মার্ক না পাঠিয়েই ভয়েস নোট শুনতে পারেন আইফোন গ্রাহকরা। নোটিফিকেশন প্যানেলে ভয়েস নোটের উপরে লং প্রেস করলে প্লে বাটন দেখা যাবে। এই প্লে বাটনে ট্যাপ করে চ্যাট ওপেন না করেই শুনে নেওয়া যাবে ভয়েস নোট।

ভিডিও ক্রপ

আইফোন গ্রাহকরা যে কোন ভিডিও হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে পাঠানোর আগে তা ক্রপ করার সুযোগ পাবেন।

উপরেই এই সুবিধাগুলি শুধুমাত্র আইফোন গ্রাহকরাই ব্যবহার করতে পারবেন। এন্ড্রোয়েড গ্রাহকরা এই সব ফিচার ব্যবহারে এখনও বঞ্চিত আছে। তবে ভবিষ্যতে এই এই ফিচারগুলি যে কোন সময় এন্ড্রোয়েড ফোনেও পাঠিয়ে দিতে পারে জনপ্রিয় মার্কিন মেসেজিং কম্পানিটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: