বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনাম
বনপাড়ার ‘আমানা বিগ বাজার’-এ মূল্য জালিয়াতি, ভ্যাট ফাঁকি ও মাদক উপকরণ বিক্রির অভিযোগ লক্ষ্মীপুরে ছাত্রদল নেতাকে বহিষ্কার, নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা সঙ্কটে হল্টেড এক ডজন প্রতিষ্ঠান ফুলবাড়ী সীমান্তে দুইদিনের পৃথক অভিযানে ২লাখ ৭৬ হাজার টাকার মাদক আটক কালিয়াকৈরে ওসির বিরুদ্ধে জব্দ ঘোড়া বিক্রির অভিযোগ, পরে সমালোচনার মুখে নিলামে বিক্রি করল প্রশাসন রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের ফুলবাড়ীতে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার প্রাদুর্ভাবে, স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে রোগীর চাপ চৌদ্দগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল সিএনজি চালকের বসতঘর হেফাজত নেতা নদভীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক এশিয়ান কাপ বাছাই আজ, জয়ের খোঁজে বাংলাদেশ

বান্দরবানে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামা ও নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৯ ডিসেম্বর (রবিবার) সকালে বান্দরবান জেলা প্রশাসকের সভাকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.লুৎফুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কুদ্দুছ ফরাজি,জেলা নির্বাচন কর্মকর্তা মো.রেজাউল করিম,নির্র্বাহী ম্যাজিস্ট্রেট মো.কায়েসুর রহমান।

লামা উপজেলার ১নং গজালিয়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান বাথোয়াইচিং মারমা, ২নং লামা সদর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মিন্টু কুমার সেন,৩নং ফাসিয়াখালী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো.নুরুল হোসাইন, ৪নং আজিজনগর এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.জসিম উদ্দিন, ৫নং সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিছ, ৬নং রুপসী পাড়ার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মারমা,৭নং ফাইতং এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো.ওমর ফারুক এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২নং বাইশারী এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম ও ৪নং দোছড়ি এর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইমরানসহ সরকারী বেসরকারি কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য কালে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সততা ও দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব ও সরকারের সকল কর্মকান্ড যথাযথভাবে পালন করার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগণদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি এবং পরে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা আবার ফুল দিয়ে জেলা প্রশাসককে স্বাগত জানায়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: