শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে প্রবাসীর স্ত্রীকে বেঁধে রাতভর ধর্ষণ, মারধর ও বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে তারই দেবর জয়লালের বিরুদ্ধে। বুধবার (২২ ডিসেম্বর)রাতে উপজেলার লামার রূপসীপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, আজ সকালে বাড়ির জানালা দিয়ে দুই শিশুকে কান্না করতে দেখে প্রতিবেশীরা জিজ্ঞেস করলে জানাজানি হয় বিষয়টি। ধর্ষিতার পরিবার জানায় ঘরে প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশু ছিল। রাত দুইটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে তার দেবর জয়নালসহ অজ্ঞাত আরো কয়েকজন মুখ চেপে ধরে প্রভাসীর স্ত্রীকে রাতভর নির্যাতন ও বাড়ির আলমারি, ওয়ারড্রব ও শোকেস ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা।
লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে জানান ভিক্টিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ভিক্টিম মৌখিক ভাবে তার সৎ দেবর জয়নাল এ ঘটনা ঘটিয়েছে বলে জানান। তবে ভিক্টিম চিকিৎসা শেষে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।