বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম
নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা চৌদ্দগ্রামে নববর্ষে বর্ণাঢ্য র‌্যালি ও বৈশাখী মেলার উদ্বোধন রায়ের তারিখ পরিবর্তন: অদিতা হত্যা মামলার রায় ২৯ এপ্রিল জেলা কারাগারের মাসিক দরবার অনুষ্ঠিত বৈশাখী আবহে বীকন সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ধনবাড়ীতে বৈশাখী শোভাযাত্রা ঐতিহ্যবাহী আলু খাওয়া মণ্ডপ মেলায় মুখর ফুলবাড়ী আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আয়োজিত অনুষ্ঠান ফুলবাড়ীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে বাংলা পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন, উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা

বুস্টার ডোজ শুরু আজ

নিউজ ডেস্ক :: দেশে করোনার টিকার বুস্টার ডোজ আজ থেকে দেওয়া শুরু হচ্ছে। বয়স্ক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনারদের এই টিকা দেওয়া হবে। শুরুতে ঢাকায় ও পরে ঢাকার বাইরের কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।

সোমবার এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন। এদিন বুস্টার ডোজের পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর বলেন, ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে তা সারাদেশে দেওয়া হবে।

যারা বুস্টার ডোজ পাবেন তাদেরকে এসএমএস পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে। কাদের এসএমএস দেওয়া হবে এমন প্রশ্নে ডা. আহামেদুল কবীর বলেন, ‘যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন এবং দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ষাটোর্ধ্ব এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।’

গত সপ্তাহে দেশে বুস্টার ডোজ টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ওই দিন স্বাস্থ্যমন্ত্রী এই টিকা নিয়ে জানান, বুস্টার ডোজ হিসেবে আপাতত ফাইজারের টিকা দেওয়া হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: